✦ হজ্জ ওমরাহ দোয়া সংগ্রহ

হজ্জ কবুল হওয়ার জন্য বিশুদ্ধ
বাংলা ও আরবি দোয়া সমূহ

কুরআন ও সহীহ হাদিস থেকে নেয়া গুরুত্বপূর্ণ দোয়া সমূহ

প্রয়োজনীয় উপদেশ:
  • সর্বদা ইখলাসের সাথে দোয়া করুন।
  • দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও রাসূলের (সা.) ওপর দরুদ পড়ুন।
  • হজ্জ ও ওমরার প্রতিটি পদক্ষেপে মাসনুন দোয়াগুলো পড়ার চেষ্টা করুন।
১. ইহরাম ও তালবিয়া
ওমরার নিয়ত
اللَّهُمَّ إِنِّي أُرِيدُ الْعُمْرَةَ فَيَسِّرْهَا لِي وَتَقَبَّلْهَا مِنِّي
উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নী উরীদুল উমরাতা ফায়াসসিরহা লী ওয়া তাক্বাব্বালহা মিন্নী।

অনুবাদ:

হে আল্লাহ! আমি ওমরার নিয়ত করছি, আপনি এটি আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন।

তালবিয়া পাঠ
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ শَرِيْكَ لَكَ
উচ্চারণ:

লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারীকা লাক।

অনুবাদ:

আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই, আপনার কোনো শরিক নেই।

২. তাওয়াফ ও সাঈ
রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝে
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ:

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া কিনা আযাবান নার।

অনুবাদ:

হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

Book Cover

হজ্জের সকল দোয়া এবং
নিয়মকানুন একসাথে পেতে

🕋 আমাদের এই বিশেষ পূর্ণাঙ্গ হজ্জ ও ওমরাহ বইয়ের প্যাকেজটি সংগ্রহ করুন। যেখানে রয়েছে ওমরাহ ও হজ্জ সম্পর্কিত সকল প্রয়োজনীয় দোয়া, গাইডলাইন, করণীয় ও গুরুত্বপূর্ণ মাসআলা।

সম্পূর্ণ দোয়া পড়তে বইটি কিনুন
Scroll to Top