মুহাম্মাদ শামসুদ্দোহা
লেখক পরিচিতি

মুহাম্মাদ শামসুদ্দোহা

জন্ম: ১৯৬৮ সাল

মুহাম্মাদ শামসুদ্দোহা নিজ জেলা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন দিঘীরপাড় ইসলামিয়া মাদরাসায় ভারতের বিখ্যাত দারুল উলূম দেওবন্দ থেকে ফারেগ প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবদুর রহমান খান ওরফে মাওলানা নোয়াব আলী সাহেব (রহ:)-এর কাছে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি মাদরাসা-ই-আলীয়া ঢাকা থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে যথাক্রমে হাদিস ও তাফসির বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ১৯৯০ সালে বি.এস.এস. (অনার্স) ও ১৯৯২ সালে এম.এস.এস. ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ইসলামী শিক্ষা বিষয়ে হায়ার ডিপ্লোমা (মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স-এর সমপর্যায়ের) ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ সিনিয়র অফিসার পদে শরী‘আহ্ কাউন্সিলের মুরাক্বিব হিসেবে যোগদান করেন। বর্তমানে একই ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৯ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘Shariah Audit for Islamic Financ’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালাসহ একই বছর সৌদি আরবে হজ্বের সময় মক্কায় অনুষ্ঠিত ‘বিশ্বায়নের যুগে মুসলিম যুবসমাজের সমস্যা’ শীর্ষক ১০ম মক্কা আন্তর্জাতিক কনফারেন্স-এ অংশগ্রহণ করেন।

তিনি ২০১৭ ও ২০১৯ সালে বাহরাইনের ‘AAOIFI Annual Shariah Board Conference’-এ যোগদান করেন। ইসলামী ব্যাংকিং সম্পর্কে তাঁর বেশকিছু নিবন্ধ জাতীয় পত্র-পত্রিকা ও রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে। ‘ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রচলিত ভুল ধারণা: ইসলামী শরী‘আর আলোকে সঠিক বক্তব্য’, ‘ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি: শরী‘আর নীতিমালা’, ও ‘বাই মুরাবাহা: করণীয় বনাম বাস্তবতা (অনুবাদ গ্রন্থ)’ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ।

লেখকের প্রকাশিত বই সমূহ

  • ✓ মু’জামুল কুরআন: কুরআন মাজীদ, তরজমা ও সংক্ষিপ্ত তাফসীরসহ কুরআনের এনসাইক্লোপেডিক ইনডেক্স। মুহাম্মদ শামসুদ্দোহা, সদস্য সম্পাদনা পরিষ (১ম ও ২য় খন্ড)
  • ✓ কুরআন-হাদীসের বর্ণনায় হজ্জ ও উমরাহ
  • ✓ ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রচলিত ভুল ধারণা
  • ✓ পবিত্র কুরআনের আলোকে মানুষের করণীয় ও বর্জনীয়
Scroll to Top